Pagejar
ENবাং

ফিচার

অ্যাড ক্লিককে অর্ডারে বদলাতে ল্যান্ডিং পেজে যা লাগে, সব আছে।

একটাই কাজের জন্য বানানো, অদরকারি কিছু নেই। প্রতিটি প্ল্যানে সব ফিচার আছে।

বানান

কয়েক মিনিটে পেজ সাজিয়ে নিন।

যেখানে দেখছেন, সেখানেই এডিট করুন

একটি সেকশনে ক্লিক করুন, অথবা সরাসরি পেজের ওপর টাইপ করুন। ডেস্কটপ আর ফোনে প্রিভিউ দেখুন, সেকশন চালু-বন্ধ করুন, ওপর-নিচে সরান।

বিস্তারিত (ইংরেজিতে) →

ড্রাফট আর রিস্টোর

ড্রাফট সেভ করুন, তৈরি হলে পাবলিশ করুন, আর মত বদলালে পুরোনো ভার্সনে ফিরে যান।

রেডিমেড টেমপ্লেট

ছবি আর লেখাসহ পেজ থেকে শুরু করুন, অথবা একদম ফাঁকা পেজ থেকে।

দেখুন →

রিভিউয়ের ডিজাইন

ক্রেতাদের রিভিউ কেমন দেখাবে তা কয়েকটি ডিজাইন থেকে বেছে নিন, অর্ডার ফর্ম বাছার মতোই।

বিক্রি করুন

নাম আর ফোন নম্বরেই অর্ডার নিন।

অর্ডার ফর্ম ও কার্ট

পেজে ছোট একটি ফর্ম, আর ক্রেতা একাধিক পণ্য নিতে চাইলে কার্ট।

ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্ট

ক্রেতা পার্সেল পেয়ে টাকা দেবেন, অথবা অনলাইনে দেবেন।

ভ্যারিয়েন্ট ও স্টক

রঙ আর সাইজ, বা আপনার পছন্দের যেকোনো অপশন। প্রতিটি জোড়ার আলাদা SKU, দাম, স্টক আর ছবি।

বিস্তারিত (ইংরেজিতে) →

স্টক কখনো মাইনাসে যায় না

অর্ডার সেভ হওয়ার সাথে সাথেই স্টক কমে। শেষ পিস চলে গেলে পরের ক্রেতাকে জানিয়ে দেওয়া হয়।

অর্ডার ড্যাশবোর্ড

সব অর্ডার দেখুন, কনফার্ম করুন, পাঠান বা বাতিল করুন। বাতিল করলে স্টক ফিরে আসে। ঢাকার ভেতর আর বাইরের ডেলিভারি চার্জ আলাদা।

বড় করুন

দ্রুত খুলুন, আর দেখুন বিজ্ঞাপন কী করছে।

আপনার প্রথম ল্যান্ডিং পেজ মাত্র কয়েক মিনিট দূরে।

টেমপ্লেট বেছে নিন, পণ্য যোগ করুন, পাবলিশ করুন।