Pagejar
ENবাং

গাইড

মেটা পিক্সেল কি? সেটআপ ও Conversions API বাংলা গাইড

ফেসবুকে বিজ্ঞাপন চালাচ্ছেন, কিন্তু কোন বিজ্ঞাপন থেকে অর্ডার আসছে জানেন না? মেটা পিক্সেল সেই হিসাবটাই দেয়। এটি কী, কিভাবে বসাবেন আর কিভাবে পরীক্ষা করবেন, চলুন দেখি।

মেটা পিক্সেল কি?

মেটা পিক্সেল হলো ছোট একটি কোড, যা আপনার ল্যান্ডিং পেজে বসে। কেউ পেজ খুললে বা অর্ডার করলে এটি সেই খবর ফেসবুকের (Meta) কাছে পাঠায়। তাই Meta জানতে পারে আপনার বিজ্ঞাপন দেখে কে পেজে এলো আর কে অর্ডার করল।

Meta-র Events Manager-এ এখন পিক্সেলকে অনেক সময় "dataset" বলা হয়। নাম নিয়ে চিন্তা করবেন না, আপনার যা দরকার তা হলো একটি আইডি নম্বর।

পিক্সেল কেন দরকার?

পিক্সেল বসালেই বিক্রি বাড়বে, এমন নিশ্চয়তা নেই। এটি হিসাব দেয়, আর সেই হিসাব দেখে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন।

  • কোন বিজ্ঞাপন থেকে কয়টি অর্ডার আর কত টাকার বিক্রি হলো, তা দেখা যায়।
  • শুধু মেসেজ বা ক্লিক নয়, অর্ডারের জন্য বিজ্ঞাপন চালানো যায়।
  • যারা পেজ দেখেছেন কিন্তু অর্ডার করেননি, তাদের আবার বিজ্ঞাপন দেখানো যায়।
  • যারা অর্ডার করেছেন তাদের মতো নতুন মানুষের কাছে পৌঁছানোর অডিয়েন্স বানানো যায়।

পিক্সেল আইডি কিভাবে পাবেন?

Meta মাঝে মাঝে মেনুর নাম বদলায়, তাই আপনার স্ক্রিনে একটু অন্যরকম দেখাতে পারে। মূল ধাপগুলো এমন:

  1. Meta Business Suite থেকে Events Manager খুলুন।
  2. Connect data sources চাপুন, তারপর Web বেছে নিন।
  3. একটি নাম দিন, যেমন আপনার দোকানের নাম।
  4. তৈরি হলে Data sources তালিকায় এর আইডি দেখবেন। সংখ্যাটি কপি করে রাখুন।

Pagejar পেজে পিক্সেল বসানোর নিয়ম

কোড কপি করে কোথাও বসাতে হয় না। শুধু আইডিটি দিলেই হয়:

  1. ড্যাশবোর্ডে Tracking Zone খুলুন।
  2. পিক্সেল আইডি পেস্ট করুন আর চেনার মতো একটি নাম দিন।
  3. কোন কোন ল্যান্ডিং পেজে এটি চলবে তা বেছে নিন, অথবা প্রতিটি নতুন পেজে যোগ করার অপশনে টিক দিন।

Pagejar-এর অ্যাড ট্র্যাকিং দেখুন →

Conversions API কি?

পিক্সেল চলে ক্রেতার ব্রাউজারে। অ্যাড ব্লকার থাকলে বা ক্রেতা আগেই পেজ বন্ধ করলে খবরটি অনেক সময় Meta-তে পৌঁছায় না। Conversions API একই অর্ডারের খবর সার্ভার থেকে পাঠায়, তাই ব্রাউজারের ওপর পুরোপুরি নির্ভর করতে হয় না।

বিষয়মেটা পিক্সেলConversions API
খবর পাঠায়ক্রেতার ব্রাউজার থেকেসার্ভার থেকে
অ্যাড ব্লকারআটকে দিতে পারেপ্রভাব ফেলে না
কী লাগেপিক্সেল আইডিপিক্সেল আইডি আর অ্যাক্সেস টোকেন

Conversions API সেটআপের নিয়ম

একই অর্ডার ব্রাউজার আর সার্ভার দুই দিক থেকে গেলেও দুইবার গোনা হয় না, কারণ দুটিতেই একই অর্ডার আইডি যায়। টোকেন কারো সাথে শেয়ার করবেন না।

  1. Events Manager-এ আপনার পিক্সেল খুলে Settings-এ যান।
  2. Conversions API অংশে Generate access token চাপুন।
  3. টোকেনটি কপি করে Pagejar-এর Tracking Zone-এ ওই পিক্সেলের সাথে যোগ করুন।

ঠিকমতো কাজ করছে কি না কিভাবে দেখবেন?

  1. Events Manager-এ আপনার পিক্সেলের Test events ট্যাব খুলে টেস্ট কোডটি কপি করুন।
  2. Tracking Zone-এ পিক্সেলের সাথে টেস্ট কোডটি দিন।
  3. নিজের পেজ খুলে একটি পরীক্ষার অর্ডার দিন।
  4. Test events-এ PageView আর Purchase এসেছে কি না দেখুন, Purchase-এ টাকার পরিমাণ ঠিক আছে কি না মিলিয়ে নিন।
  5. পরীক্ষা শেষে টেস্ট কোড সরিয়ে দিন, আর পরীক্ষার অর্ডারটি বাতিল করুন।

সাধারণ ভুলগুলো

  • একই পেজে একই পিক্সেল দুই জায়গায় বসানো, যেমন Tag Manager আর Tracking Zone দুটোতেই। এতে অর্ডার বেশি দেখাতে পারে।
  • পরীক্ষার অর্ডারগুলো বাতিল না করা।
  • এক-দুই দিনের ফল দেখেই বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া।
  • বিজ্ঞাপন একটি পিক্সেলে অপ্টিমাইজ করা, কিন্তু পেজে অন্য পিক্সেল চালু রাখা।
  • নতুন পিক্সেল বানিয়ে পুরোনো পেজগুলোতে যোগ করতে ভুলে যাওয়া।

প্রশ্নোত্তর

মেটা পিক্সেল নিয়ে প্রশ্ন

মেটা পিক্সেল কি ফ্রি?

হ্যাঁ, Meta এর জন্য টাকা নেয় না। আপনি শুধু বিজ্ঞাপনের টাকা দেন। Pagejar-এও ট্র্যাকিং সব প্ল্যানে আছে।

বিজ্ঞাপন না চালালে কি পিক্সেল লাগবে?

তখন খুব একটা লাগে না, তবে আগে থেকে বসিয়ে রাখলে পরে বিজ্ঞাপন শুরু করার সময় পেজের ভিজিটরদের তথ্য হাতে থাকে।

Conversions API কি অবশ্যই লাগবে?

না, পিক্সেল একাই চলে। তবে ব্রাউজার বা অ্যাড ব্লকার অনেক সময় পিক্সেলকে আটকে দেয়, তাই টোকেন যোগ করে নেওয়া ভালো।

একটি স্টোরে কয়টি পিক্সেল দেওয়া যায়?

Meta, TikTok, Tag Manager আর Analytics মিলিয়ে একটি স্টোরে ১০টি পর্যন্ত আইডি রাখা যায়। প্রতিটি পেজে আলাদা আলাদা আইডি চালাতে পারবেন।

ক্রেতার তথ্য কি Meta-তে যায়?

হ্যাঁ, সার্ভার থেকে অর্ডার পাঠানোর সময় নাম আর ফোন নম্বর হ্যাশ করে পাঠানো হয়, Meta এভাবেই চায়। আপনার পেজের প্রাইভেসি পলিসিতে এটি জানিয়ে রাখুন।

Purchase ইভেন্ট কখন যায়?

ক্রেতা অর্ডার করলেই, অর্ডারের টাকার পরিমাণসহ। ক্যাশ অন ডেলিভারিতে পরে অর্ডারটি বাতিল হলেও সেই হিসাব Meta-তে থেকে যেতে পারে।

প্রথম পেজ থেকেই বিজ্ঞাপনের হিসাব রাখুন।

পিক্সেল আইডি একবার দিন, যে পেজে চান সেখানে চালান।